বেড়া প্রতিনিধি : বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে বেড়ায়। গতকাল সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বেড়া উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা। রিজু তামান্না সহকারী কমিশনার (ভূমি), সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, আমিনপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ, পৌর প্যানেল মেয়র রাইসুল ইসলাম তারেক, বেড়া উপজেলা প্রকৌশলী আখতার-উজ-জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত, উপজেলা কৃষি অফিসার নুসরাত কবীর, বেড়া প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নান, পৌর ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন বেড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাক, বেড়া প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নান প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
