শহর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। দিবসটির প্রথম প্রহর রাত ১২ টা ০১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান রাসেল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, সদর থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
