স্টাফ রিপোর্টার : ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে চাটমোহর-পাবনা সড়কের ভাদ্রা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের জানু প্রামানিকের ছেলে। জানা গেছে, চাটমোহর পুরাতর বাজার এলাকায় কাজ শেষে রোববার বিকেলে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শামসুল আলম। ভাদ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শামসুল আলমকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক শামসুল মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে শামসুল আলমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে দূঘটনার পর ঘটনাস্থলে এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় চালক। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি} সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
