মাসুদ রানা : আটঘরিয়ার ডেঙ্গারগ্রামে চাঁদউল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশার অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবছরও ১ শ জন অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় সমাজ সেবক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ডেঙ্গারগ্রাম কলেজের প্রভাষক আশরাফুল আলম। এ সময় অবসরপ্রাপ্ত পরিসংখ্যানবিদ মজিবুর রহমান, আলহাজ¦ লুৎফর রহমান, সোহেল রানা, গোলজার হোসেন, ওসমান গনি, মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমি নিজ অর্থায়নে আমার এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে চাউল, তেল, ছোলা, ডাউল, খেজুর বিতরণ করেছি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
