জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে সরকারি এডওয়ার্ড কলেজে। এবারের প্রতিপাদ্য:”বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে।” কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী কর্তৃক জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন , শিক্ষক-কর্মচারীদের অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিশুদের নিয়ে শহিদ আব্দুস সাত্তার মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উচ্চ মাধ্যমিক,স্নাতক, স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ ও ‘বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ‘ শিরোণামে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পরে শিক্ষার্থীদের লেখা বিভিন্ন প্রবন্ধ,গল্প, রচনা ও চিত্রকর্ম নিয়ে শেখ রাসেল দেয়ালে দেয়ালিকা উন্মোচন করা হয়। কলেজের জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল ও শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ ওহিদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান ও দর্শন বিভাগের প্রভাষক ফরিদুর রহমান তাদের বক্তব্যে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
