এফএনএস স্পোর্টস: ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা লড়াইয়ে গতবারের ফাইনালেরই যেন পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আবারও মুখোমুখি হচ্ছেন কার্লোস আলকারাস ও দানিল মেদভেদেভ। এটিপি ট্যুরের এই টুর্নামেন্টের গত আসরে মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাস। রুশ তারকার সামনে এবার তাই প্রতিশোধের সুযোগ। ফাইনালের আগে দুইজনই বেশ ভালো ছন্দে আছেন। অবশ্য সেমি-ফাইনালে উভয়কেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে। নিজ নিজ ম্যাচে দুজনেই প্রথম সেট হেরে বসে, এরপর ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকেট কাটে তারা। শিরোপাধারী আলকারাস ১-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন ইতালির ইয়ানিক সিনারকে। আর মেদভেদেভ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টমি পলকে, ১-৬, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে। স্প্যানিশ তারকা আলকারাস এখানে টানা দ্বিতীয় আর চতুর্থ বাছাই মেদভেদেভ প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রোববার মুখোমুখি হবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
