স্টাফ রিপোর্টার : পদ্মা নদী এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে একজনকে এক মাসের কারাদন্ড ও আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার দোগাছী ইউনিয়নের চর রানীনগর এলাকায় এই অভিযান চালান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম। কারাদন্ডপ্রাপ্ত মো.ইরয়াজ প্রামানিক (৪৬) দোগাছী ইউনিয়নের মনিবপুরের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং বালুবাহী ড্রাম ট্রাকের চালক। আর ট্রাকটির মালিক পাবনা পৌর এলাকার রামচন্দ্রপুরের আব্দুল করিমের ছেলে আব্দুল আওয়াল শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে এসি ল্যান্ড রফিকুল ইসলাম জানান, পদ্মা নদী ও এর তীর এলাকার সরকারি জায়গায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল একটি চক্র। বিভিন্ন সময় আমরা অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে আসছি। আজকেও অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। আমাদের খবর পেয়ে আগেই সেখান থেকে সটকে পড়ে চক্রটি। কিন্তু আমরা সেখানে বালুভর্তি একটি ড্রাম টাক জব্দ করি। এ সময় ড্রাম ট্রাকের চালককে এক মাসের কারাদন্ড এবং মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত ট্রাক চালককে জেল হাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
