সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং ভায়না ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ও সাগরকান্দী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে সদস্য পদে গতকাল শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম পলাশ জানান, ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল ভোট কেন্দ্রে অত্যন্ত সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ সোহানুর রহমান সবুজ (ঢোল) ৪৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএম শওকত আলী (টেলিফোন) পেয়েছেন ৩০২৯ ভোট। এছাড়া ভায়না ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের উপনির্বাচনে মোঃ জাহাঙ্গীর আলম (মোরগ) ৪৮১ ভোট পেয়ে এবং সাগরকান্দী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপনির্বাচনে মোঃ আলমগীর হোসেন (মোরগ) ৯৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে সদস্য নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
