আটঘরিয়া প্রতিনিধি : উপজেলার রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গালিবুর রহমান শরীফ এমপি। সকালে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ হাদিউল ইসলাম, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বেলায়েত আলী মল্লিক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মাহবুব হাসানের তত্বাবধায়নে ক্রীড়া পরিচালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক এস এম বজলুর রহমান ও শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। ধরা বর্ণনা দেন আলী আশরাফ। ৪৫ টি ইভেন্টে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
