স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহনসহ আইন-শৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশদের স্মরণে পাবনায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। গতকাল সকালে শহীদ পুলিশদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ সুপার কার্যালয়ের চত্বরে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পু¯পার্ঘ অর্পন করা হয়। পরে পুলিশ লাইন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ পুলিশ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, পিবিআই এর পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবসহ বিশিষ্ট জনেরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
