পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ঢাকা ও পাবনাস্থ গেষ্টহাউজ ব্যবস্থাপনা অ্যাপস উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপাচার্য কার্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে অ্যাপসটি উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান উপস্থিত ছিলেন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও আইসিটি সেলের পরিচালক ড. আব্দুর রহিমের তত্ত্বাবধায়নে অ্যাপসটি তৈরি করা হয়েছে। এসময় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, এই অ্যাপসের মাধ্যমে গেষ্টহাউজ ব্যবস্থাপনা সহজ হবে। এতে শিক্ষক-কর্মকর্তারা সহজে গেষ্টহাউজ বুকিং দিতে পারবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান শিক্ষার্থীদের মধ্য থেকে এ ধরণের অ্যাপস তৈরির উদ্যোগ নেওয়ার জন্য পরামর্শ দেন। এ সময় অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খায়রুল আলম, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মোঃ হাবিবুল্লাহ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুজ্জামান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমিরুল ইসলাম, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাসেল আল আহম্মদ, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, গেষ্টহাউজ প্রশাসক ড. আব্দুল্লাহ আল মামুন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. আব্দুর রহিম, প্রক্টর ড. মোঃ কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেন, জনসংযোগ ও প্রকাশান দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
