ক্রীড়া প্রতিবেদক : আন্ত ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সরকারি এডওয়ার্ড কলেজে মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইসলামী ব্যাংক চ্যাম্পিয়ন ও পুবালী ব্যাংক রানার আপ হয়। প্রথমে ব্যাট করতে নেমে পুবালী ব্যাংক সব কটি উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। জবাবে কয়েকটি উইকেট হাতে থাকতেই অভিষ্ট লক্ষ্যে পৌছে যায় ইসলামী ব্যাংক দল। ব্যাংকস ক্লাবের আয়োজনে ১০ টি ব্যাংক দলের অংশগ্রহনে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি ছিলো জমজমাট। খেলা শেষে বিজীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ বাহেজ উদ্দিন। এসময় পুবালী ব্যাংকের ডিজিএম রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের এজিএম তাহমিনা হক, ব্যাংকস ক্লাব পাবনার সভাপতি সোনালী ব্যাংকের খন্দকার আবিদুর রহমান, সাধারণ সম্পাদক ম্যানেজার যমুনা ব্যাংক হামিদুর রহমান, পূবালী ব্যাংকের ম্যানেজার সাজ্জাদ হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
