স্টাফ রিপোর্টার : হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত চাঁদ মিয়া ওরফে চাঁদু মিয়া (৫০) পালিয়ে বেড়িয়েছেন ২০ বছর। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না তার। অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হলেন তিনি। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। এর আগে শনিবার (২ মার্চ) রাজধানী ঢাকার ৫ শাহ মাগদুম এভিনিউ সেক্টর নং-১২, ১৩ ও ১৪ নং মোড় এ রেডিকেল হসপিটালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত চাঁদ মিয়া ওরফে চাঁদু মিয়া (৫০) পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের মরহুম পঁচাই প্রামানিকের ছেলে। ২০০৩ সালের ৭ ডিসেম্বর পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর রাণীনগরের চাঞ্চল্যকর এবাদুল হক হত্যাকান্ডের অন্যতম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৩ সালের ৭ ডিসেম্বর চর রানীনগর গ্রামের সোবাহান শেখের ছেলে এবাদুল হককে তুলে নিয়ে স্কুল ঘরের মধ্যে বন্দি করে এলোপাথারী পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই ইউনুস শেখ। এই ঘটনার দুই বছর পর ২০০৫ সালে ১৬ জনকে যাবজ্জীবন কারাদন্ডসহ আসামিদের বিভিন্নজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আদালত। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে ১৫ জন কারাগারে থাকলেও এতোদিন পলাতক ছিলেন চাঁদ মিয়া। এমনতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র্যাব-১, সিপিসি-২ উত্তরা এর যৌথ নেতৃত্বে র্যাবের এক দল রাজধানী থেকে তাকে গ্রেফতার করে। গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
