স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসে ইফতার উপকরনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য স্থিতিশীল রাখতে স্থানীয় বড় বাজারের খুচরা ও পাইকারী বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। গতকাল বিকেলে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র রমজানে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার দিকে নজর রেখে ব্যবসা পরিচালনা করার জন্য বীনিত অনুরোধ জানানো হয়। মুনাফা কম করে ভোক্তা তথা ক্রেতার জন্য সহায়ক হতে সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। সভায় বলা হয়, একজন মানুষ যদি অল্প পয়সায় এ মাসে আপনার সহায়তা পায় সেটি আপনার জন্য হয়ে যেতে পারে সাদগায়ে জারিয়া। ইমান ও আকিদার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। মানুষের সন্তুষ্টি অর্জণের মাধ্যমে ব্যবসার বরকত বাড়াতে হবে। ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপন্য বিপনন চলবে না। প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে। আপনার জায়গা থেকে যেনো কোনো কৈফিয়তের সন্মুখিন না হন, সেটি মাথায় রাখতে হবে। প্রতিটি দোকানে মুল্যতালিকার বোর্ড রাখবেন ও আপনার কেনা পণ্যের ভাউচার রশিদ অব্যশই রাখবেন। যেটি আপনার ব্যবসায়িক কার্যক্রমের স্বচ্ছতার জন্য সহায়ক হবে। অসংখ্য ব্যবসায়ীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি, চেম্বার পরিচালক শফিকুল ইসলাম, মাসুদুর রহমান মিন্টু, উত্তম কুমার কুন্ডুু, জেলা ক্যাবের সাধারণ স¤পাদক এস এম মাহবুব আলম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ স্থানীয় চাল, মাছ, মাংস, ডিম, মুরগী ও খুচরা মুদি ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
