পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রধান অতিথি থেকে পায়রা ও বেলুন উঁড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। এর আগে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, বিশ^বিদ্যালয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়। তিনদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করবেন। বিভিন্ন ইভেন্টে আগামী ৫ মার্চ সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের অদম্য মনোবলের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। দৃঢ় মনোবল ও একাগ্রতা থাকলে জীবনে সাফল্য ও অগ্রগতি সম্ভব। সবার আন্তরিকতা নিয়ে খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার ক্ষেত্রে আমাদের শারীরিক শিক্ষা দপ্তরকে আরও বেশি মনোযোগী ও ডেডিকেশন থাকতে হবে। শরীর ও মন গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ খেলাধুলায় আরও বাড়াতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে কাজ করলে যেকোনো অর্জনের কাছাকাছি পৌঁছানো সম্ভব। দায়িত্ববোধ ও শৃঙ্খলার মধ্য দিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে। জীবনের প্রতিটি পদে নীতিবোধকে ধারণ করে আগাতে হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোতিার আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। তিনি বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সাথে সমন্বয় করা যেতে পারে। সবার সহযোগিতা ও আন্তরিকতায় খেলা শুরু হয়েছে এবং সম্মন্ন হবে বলে তিনি প্রত্যাশা করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, জ্যেষ্ঠ শিক্ষক, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন’সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোছা. মিরা খাতুন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
