স্টাফ রিপোর্টার : ট্রাক চাপায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হয়। গতকাল রোববার দুপুরে সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা আকসেদ মন্ডল (৮৫) উক্ত উপজেলার বড় পাথাইলহাট গ্রামের মৃত নশের আলীর ছেলে। আহত একই গ্রামের জহুরুল ইসলাম (৩৫), শাহিদা খাতুন (৩৭), নুর ইসলাম মন্ডল (৬০) ও রতন মোল্লা (৩০) কে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়াার হোসেন জানান, বাঘাবাড়ি-চাটমোহর আঞ্চলিক সড়কের সাঁথিয়া বড় পাথাইল হাট নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে বসে থাকা মুক্তিযোদ্ধা আকসেদ মন্ডল ঘটনাস্থলেই নিহত ও চারজন আহত হয়। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারর কাছে হস্তান্তর করা হয়েছে। জানাজা ও দাফন শেষে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে। চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
