স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে খেজুর, কলা সহ সকল প্রকার ফলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রয় না করা ও ফলে বিষাক্ত কেমিকেল রাসায়নিক দ্রব্য না মিশানোর জন্য সকল প্রকার ফল ব্যবসায়ীদের সাথে সাংবাদিক, গোয়েন্দা শাখা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও চেম্বারে অব কমার্সের নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে চেম্বারের সভা কক্ষে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন রোজদারদের সন্তুষ্টি অর্জণের মাধ্যমে আমাদেরকে এ মাসে আত্মিক প্রশান্তি নিতে হবে। নিম্নআয়ী একটা মানুষ যদি অল্প পয়সায় একটা ফল খেতে পারে তা মনে করবেন আপনার জন্য একটা সাদগায়ে জারিয়ার কাজ করবে। আর ফলে যেনো আমরা বিষাক্ত কিছু না মিশিয়ে ফেলি ও অধিক মুনাফার কথাটি এমাসে আমাদের সকলকে ভাবনা থেকে মুক্ত করতে হবে। সারাদিন একটা মানুষ রোজা রেখে আপনার দোকানের ফল খেয়ে যদি সে তৃপ্ত হয় এটিই কিন্তু স্বার্থকতা। প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ তো সকল বিষয়গুলো নজরদারিতে রাখবেন ও অভিযানও পরিচালনা করবেন। পাশাপাশি ফল ব্যবসায়ী সমিতি, কলা ব্যবসায়ী সমিতি, খেজুর ব্যবসায়ীবৃন্দ, গুড় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে দায়িত্ববোধ ও দায়বদ্ধতার সাথে বিষয়টি মাথায় রাখতে হবে। চেম্বার সৎ ও পরিচ্ছন্ন ব্যবসায়ীদের সাথে আছে, কিন্তু কোনো অপব্যবসায়ী ও অসাধু ব্যবসায়ীর কোনো ধরনের দায় দায়িত্ব গ্রহন করা হবে না। আসুন সকলে মিলে পবিত্র রমজান মাসকে সকল কিছুর পবিত্রতা দিয়ে আমরা রক্ষা করি এবং মানুষের খেদমতে নিজেদের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করি। সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, জেলার ক্যাবের সাধারণ স¤পাদক এসএম মাহবুব আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শফিকুল ইসলাম খান, সাজ্জাদ হোসেন বাচ্চু, প্রেসক্লাবের সহ সভাপতি শহীদুর রহমান শহীদ, দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি তপু আহমেদ, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, দৈনিক বিবৃতির বার্তা সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ, অনলাই পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ ব্যবসায়ী, সাংবাদিক, গোয়েন্দা শাখা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। সভা সঞ্চালন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাসুদুর রহমান মিন্টু।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
