এফএনএস স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে গেছেন নাজমুল হোসেন, লিটন দাসরা। আগামীকাল সোমবার শুরু হবে এই সিরিজ। দুই দলের লড়াই গ্যালারিতে বসে দেখতে সমর্থকদের কত টাকা খরচ করতে হবে গতকাল শনিবার সেই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ। সর্বোচ্চ টিকিটের মূল্য ১৫০০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট, লাক্কাতুরা টিকেট কাউন্টার ও রিকাবিবাজারে সিলেট জিলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০, ক্লাব হাউস ৫০০, ইস্টার্ন গ্যালারি ৩০০, ওয়েস্টার্ন গ্যালারি ২০০ ও গ্রিন হিল এরিয়া ২০০ টাকা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি-
১ম টি-টোয়েন্টি- ৪ মার্চ, সিলেট
২য় টি-টোয়েন্টি- ৬ মার্চ, সিলেট
৩য় টি-টোয়েন্টি- ৯ মার্চ, সিলেট
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়, শেষ ম্যাচ শুরু বিকাল ৩ টায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
