এফএনএস বিনোদন: উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা ১৩ বছর পর বাংলাদেশ বেতারের জন্য গান গাইলেন। গানের শিরোনাম ‘ও বৃষ্টি তুমি’। গানটির কথা লিখেছেন সুমন সরদার। সুর করেছেন সাদেক আলী। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। গানটির রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, ‘গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরটাও ভীষণ ভালো লেগেছে। বাংলাদেশ বেতারে আগেও আমার গাওয়া কয়েকটি গান জনপ্রিয় হয়েছে। আশা করা যাচ্ছে এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে। দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে।’ সর্বশেষ ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা। একটি ‘আখাউড়া থেকে আজমপুরের পথে একটু দূরে’, অন্যটি ‘এক মুক্তিযোদ্ধা বলছিল তাঁর দুঃখের কথা’। গান দুটি লিখেছেন মো. রফিকুল ইসলাম ইরফান, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ‘ও বৃষ্টি তুমি’ গানটির রেকর্ডিং শেষে বেতারে একটি সাক্ষাৎকারও দিয়েছেন রুনা লায়লা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
