বিশেষ প্রতিনিধি : পদাতিক নাট্য সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাবনা কমিউনিটি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার এই পরিদর্শন আলোচনা সভায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাষ্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমান পাবনা কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সেবা কার্যক্রম তুলে ধরে বলেন, স্বাস্থ্য সেবার পাশাপাশি সাংস্কৃতি কার্যক্রম মানুষের জন্য প্রয়োজন রয়েছে। আপনারা ও আমরা এক সাথে কাজ করলে আরও ভালোভাবে স্বাস্থ্য সেবা ও সাংস্কৃতি অঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ট্রাষ্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমান ঢাকা কমিউনিটি হাসপাতালের ট্রাষ্টের ও পাবনা কমিউনিটি হাসপাতালের বর্তমান স্বাস্থ্য কার্যক্রম ও আগামী দিনের কর্ম পরিকল্পনা তুলে ধরেন পরিদর্শন দলের নেতৃবৃন্দের সামনে। পদাতিক নাট্য সংসদের নেতৃবৃন্দ হাসপাতাল ঘুরে দেখেন ও পাবনাবাসীর স্বাস্থ্য সেবা প্রদানে কমিউনিটি হাসপাতালের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। এ সময় শারমিনা বানু (নির্বাহী পরিচালক, উন্নয়ন বিভাগ), ওয়াকার হোসেন তপন (পরিচালক, গণসংযোগ বিভাগ), প্রফেসর ডাঃ রিয়াজুল হক রেজা (উপদেষ্টা, পাবনা কমিউনিটি হাসপাতাল), কাজী সারোয়ার রহমান মুকুট (পরিচালক পিসিসি), এস.মুস্তাকিম সবুজ (পরিচালক, পাবনা কমিউনিটি ক্লিনিক) এবং ঢাকা কমিউনিটি হাসপাতালের ও পাবনা কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
