শহর প্রতিনিধি : শহরের কালাচাঁদপাড়াস্থ আল হেলাল এবতেদায়ী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ¦ শফিকুল ইসলাম খান মাজেদের নেতৃত্বে সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গন থেকে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে চরবলরাম রানা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দেন। দিনব্যাপী কুইজ, র্যাফেল ড্র, মধ্যান্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্যে অনুষ্ঠান শেষ হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আশরাফ-উজ-জামান মিঠু। অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেভেন স্টার মৎস্য প্রসেসিং এর কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজ সেবক ফিরোজ হোসেন লালু প্রমূখ। সঞ্চালনায় মো. আতিকুর রহমান, মনোজ্ঞ অনুষ্ঠানটি পরিচালনা করেন জাহিদ বাবু ও সহকারী শিক্ষিকা ইমরানী খাতুন, হাসিনা আক্তার, নুরজাহান ইসলাম, রেহানা খানম ও আবুল কাশেম। সার্বিক তত্বাবধায়নে শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল করিম। এসময় শিক্ষক, শিক্ষর্থী, অভিভাবক কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
