ক্রীড়া প্রতিবেদক : এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশন পাবনা ( ঈঅচ ) এর সার্বিক ব্যবস্থাপানায় ও মরহুম আসাদ এর পরিবারের পৃষ্ঠপোষকতায় ৩য় আসাদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’২০২৪ এর ১ম সেমিফাইনাল খেলায় পাবনা স্পোর্টস একাডেমী ৮ উইকেটে পাবনা রাইজিং ক্লাব কে পরাজিত করে ফাইনালে উঠেছে। সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে গতকাল অনুষ্ঠিত নির্ধারিত ২০ ওভারের খেলায় পাবনা স্পোর্টস একাডেমী টসে জয়লাভ করে প্রথমে পাবনা রাইজিং ক্লাব কে ব্যাট করতে পাঠালে তারা ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়াজ ২৫ ও রাফসান ২২ রান সংগ্রহ করে । পাবনা স্পোর্টস একাডেমীর পক্ষে আবির ১৪ রানে ৩ টি, ওমর ও সালাউদ্দিন যথাক্রমে ৯ ও ১৪ রানে ২ টি করে এবং সুজন, মেহেদী ও সবুজ মোল্লা যথাক্রমে ১০, ১৭ ও ২৫ রানে ১ টি করে উইকেট লাভ করে। জবাবে পাবনা স্পোর্টস একাডেমী ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তমাল ৩২, রিদিত্ত ২৬ অপঃ, উদয় ১৩ ও শিহাব ১২ অপঃ রান সংগ্রহ করে । পাবনা রাইজিং ক্লাব এর পক্ষে রাহাত ও মিরাজ যথাক্রমে ১৩ ও ১৭ রানে ১ টি করে উইকেট লাভ করে। পাবনা স্পোর্টস একাডেমীর আবির বোলিং নৈপুণ্যের জন্য ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ দেলোয়ার হোসেন ও শেখ সাদী , স্কোরার মোঃ রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড ইমতিয়াজ। একই মাঠে দুপুরে অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলায় ত্রি-রত্ন ক্লাব ৫ উইকেটে সংগ্রাম কে পরাজিত করে ফাইনালে উঠেছে। তীব্র প্রতিদ্বদ্ধিতাপূর্ণ নির্ধারিত ২০ ওভারের খেলায় ত্রি-রত্ন ক্লাব টসে জয়লাভ করে প্রথমে সংগ্রাম কে ব্যাট করতে পাঠালে তারা ব্যাট করতে নেমে সির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে অহিন ৪৮ বলে ৪ টি ৪ ও ৬ টি ৬ এর সাহায্যে ৬৯, সাব্বির রহমান ২৩, তৌহিদ ১৮ ও শিহাব ১৩ অপঃ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ১৩ রান। ত্রি-রত্ন ক্লাব এর পক্ষে আশিক ২৯ রানে ২ টি এবং রনি, বাবু, নাহিদ ও শাহাদত যথাক্রমে ১৪, ১৫ , ২৪ ও ৩২ রানে ১ টি করে উইকেট লাভ করে। জবাবে ত্রি-রত্ন ক্লাব ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ডিকি ৪১ বলে ৫ টি ৪ ও ৪ টি ৬ এর সাহায্যে ৬৩, রনি ৩০, শাহাদত ২০ অপঃ, সোহান ১৩, ইমরান ১২ ও স্বজন ১০ রান সংগ্রহ করে । সংগ্রাম এর পক্ষে জিসান, শিহাব, শফিক, সাঞ্জামুল ও নাহিদ যথাক্রমে ১০, ২২, ২৮, ৩১ ও ৩৩ রানে ১ টি করে উইকেট লাভ করে। ত্রি-রত্ন ক্লাব এর ডিকি ব্যাটিং নৈপুণ্যের জন্য ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন দেলোয়ার হোসেন ও শেখ সাদী , স্কোরার রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড আল আমিন। আজকের খেলা ঃ ফাইনাল ঃ খেলা ঃ সকাল ১১ টা ৩০ মিনিট ঃ ত্রি-রত্ন ক্লাব বনাম পাবনা স্পোর্টস একাডেমী। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ঃ বিকাল ৫ টা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
