স্টাফ রিপোর্টার : চাটমোহর- ছাইকোলা সড়কে অটো ইজি বাইকের (বোরাক) ধাক্কায় মিশুক হোসেন নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে। বুধবার বিকেলে বোয়াইলমারী এলাকার এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশু মিশুক রাস্তার পাশ দিয়ে হাটছিলো। এ সময় চাটমোহর থেকে ছাইকোলা গামী একটি অটো বোরাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত মিশুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সত্যতা নিশ্চিত করে থানার ওসি সেলিম জানান, এখন পর্য কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
