স্টাফ রিপোর্টার : চাটমোহরে মৌ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধির কৌশল উদ্ভাবন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মথুরাপুর ভিলেজ ক্যাফে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন, ঈশ^রদীর বিএসআরআই এর কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিসিক পাবনার উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক মো. আমানুল্লাহ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন মৌচাষ বিশেষজ্ঞ আব্দুল আলিম ভুঁইয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক আব্বাছ আলী মিয়া। উত্তরবঙ্গ মৌচাষি সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাসা ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রেজাউল করিম। কর্মশালায় পাবনা জেলার মৌচাষি, মৌ ফসল উৎপাদনকারী, মধু ব্যবসায়ী, মধু প্রক্রিয়াজাতকারী, মধু বিপণনকারী, মধু ভোক্তাসহ ৪০ জন অংশ নেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতায় মৌচাষীদের নিরাপদ মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে আয়বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে বাসা ফাউন্ডেশন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
