নিজস্ব প্রতিনিধি : জেলায় ১ম গাইডস্ কোম্পানী ক্যাম্প ২০২৪ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ৪৫০ জন গাইডস্ সদস্যদের অংশগ্রহনে প্রতিষ্ঠান অঙ্গনে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা। বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের জেলা কমিশনার আদুবালা শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক আলাউদ্দীন। সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গার্ল গাইডস্ এর বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর জন্য সকালের নাস্তা এবং দুপরের খাবারের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন গার্ল গাইডস্ এর সাথে সংশ্লিষ্ট শিক্ষক মোছা. শামসুন্নাহার, মাহবুব আরা, জান্নাতুল নাঈমা, সুরাইয়া খাতুন ও জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সানজিদা খাতুন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ অনুষ্ঠানের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে গার্ল গাইডস্ এর সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
