স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা মঞ্চে গতকাল সন্ধ্যায় আলোচনায় অংশ নেন মাসব্যাপী বইমেলা চত্বরে থাকা স্টল মালিকবৃন্দ। তারা তাদের বক্তব্যে বলেন অনেক বই বিক্রি হয়েছে। এমন আয়োজন পাঠককে অনেক বইয়ের সাথে পরিচিত করেছে, সমৃদ্ধ হয়েছেন পাঠকেরা। প্রতি বছরই এমন আয়োজনের ধারা যেনো অব্যাহত থাকে। ঢাকার বাইরে পাবনাতেই একমাত্র মাসব্যাপী বইমেলার আয়োজন করা হয় যা আমাদের সকলের জন্যই অত্যন্ত গৌরবের। এই বইমেলাতে সার্বজনীন ব্যবস্থাপনা খুবই ভালো ছিলো। দেশের স্বনামেখ্যাত লেখকদের পাশাপাশি স্থানীয় লেখকদের বই বেশ ভালো বিক্রি হয়েছে। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী ও বইমেলা উদযাপন পরিষদকে অভিনন্দন জানিয়ে তারা বলেন পুরো মাসটি জেলার মানুষের কাছে একটি ভালোবাসা ও প্রাণের ঠিকানা ছিলো এই বইমেলা। মানুষ বই পড়ার মাধ্যমে আলোকিত ও সমৃদ্ধ হোক, আগামী প্রজন্ম যেনো অবক্ষয় মুক্ত থেকে সঠিক জীবনধারায় নিজেকে ও সমাজকে এগিয়ে নিতে পারে এমন প্রত্যাশা করেন তারা। আলোচনায় অংশ নেন মফিজুর রহমান, তাজিনুর রহমান তাজিন, ফাহাদ আমিন, মোহাম্মদ আলী, সোহান ফেরদৌস সাকিব, সামিন ইয়সার নাইম ও এস এম শিহাব। আলোচনা সভা পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এ্যাড. মোশফেকা জাহান কনিকা। বিকালে নাঈম আহমেদের পরিচালনায় নৃত্যাঙ্গন ও মুনতাকিম ইব্রাহিম তন্ময়ের পরিচালনায় শিশু একাডেমির শিল্পীরা দর্শকমুগ্ধ নৃত্য পরিবেশন করে। মমতাজ উদ্দিন আহমেদের রচিত ও মাজেদা পারভীন বকুলের পরিচালনায় নাটক বাংলার খোকা মঞ্চস্থ করে বনমালী শিল্পকলা কেন্দ্রের আবৃত্তি বিভাগের শিক্ষার্থীবৃন্দ। রাতে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন অন্তহীন ব্যান্ডের শিল্পীবৃন্দ। আজ মাসব্যাপী এ বইমেলার সমাপনী অনুষ্ঠান ও একইসাথে অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী পুস্তক প্রদশর্নীরও সমাপনী। বিকাল চারটেয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায় সমাপনী অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ সকলকে বইমেলার সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
