বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ সপ্তাহের প্রথম দিনে গত ২৭ ফেব্রুয়ারিতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম সাহসিকতার স্বীকৃতি স্বরুপ পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলমকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম সাহসিকতা পদক প্রদান করেন। সহকর্মীর এমন সম্মান প্রাপ্তিতে জেলা পুলিশ সদস্যদের মাঝে আনন্দ পরিলক্ষিত হয়। অত্যন্ত সদালাপী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন পুলিশ অফিসার মাসুদ আলম ২০২০ সালের ২৩ জুলাই পাবনাতে অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান করেন। বগুড়ার আদমদীঘি উপজেলার কোচকুড়ি গ্রামের আলহাজ¦ মোজাম্মেল হক ও মরহুমা মেহেরুন নেছার ছেলে তিনি। ২৮ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে পুলিশে যোগদান করেন তিনি। রাজশাহীর সারদায় প্রশিক্ষণ শেষে ২০১২ সালের শুরুতে দিনাজপুর জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করে তার কর্মজীবন শুরু হয়। এরপরে যোগদান করেন পাবনাতে। সাহসিকতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতারে নেতৃত্ব দেন তিনি। পেশাগত দক্ষতায় সুনামের সাথে জনমানসে নিজের অবস্থান সৃষ্টি করতে সামর্থ্য হয়েছেন তিনি। পাশাপাশি পুলিশ সদস্যদের কাছেও নিজেকে প্রিয় এক মানুষ হিসেবে তুলে ধরতে তিনি সামর্থ্য হয়েছেন। এই পদক প্রাপ্তির পরে এক প্রতিক্রিয়ায় মাসুদ আলম বলেন, যে কোনো পুরস্কারই মানুষের জন্য খুবই আনন্দের। আর মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এধরনের একটি সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার আমার জীবনের জন্য অত্যন্ত গৌরবের। এর মাধ্যমে নিজের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা আরো বেড়ে গেলো অনেক। এর মাধ্যমে কাজের গতি বাড়বে ও সাধারন মানুষের সেবা করার স্পৃহাটি আরো বেশি কাজ করবে। তিনি আরো বলেন, পাবনার মানুষ খুবই ভালো, তারা অপরাধ দমনে পুলিশকে সহায়তা করে। আসলে এই পুরস্কার প্রাপ্তির সাথে এ জেলার মানুষের সহযোগিতা ও ভালোবাসা জড়িত। সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি সকলের কাছে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
