স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পাবনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সভা। জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডি এম হাসিবুল বেনজির, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. জামাল উদ্দিন, পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, এনএসআই এর সহকারী পরিচালক লুৎফূল কবীর, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মাসুদুর রহমান মিন্টু, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ স্থানীয় বিশিষ্টজনেরা। সবাই আইনশৃঙ্খলা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
