স্টাফ রিপোর্টার : পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় ঈশ^রদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সুতানদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল নারী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার সামিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন, সুতানদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদ। সভাপতি তাঁর বক্তব্যে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই প্রস্তত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন এবং সরকার গৃহীত সকল উন্নয়ন কর্মকান্ডে জনগণের সার্বিক অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব তুলে ধরে সকলকে উন্নয়নের অংশীদার হওয়ার আহবান জানান। বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন এবং এ সকল কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন সেবা ও সহযোগিতা গ্রহণের মাধ্যমে শিক্ষিত ও স্বনির্ভর জাতি গঠনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত তথা স্মার্ট বাংলাদেশ গড়তে সকল মায়েদের প্রতি বিশেষ আহবান জানান। সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ গৃহীত সকল সেবা গ্রহণের মধ্যদিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে সামিল হওয়ার জন্য সকলকে আহবান জানান। বিশেষ করে তিনি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপপ্রচার বিষয়ে সকলকে সজাগ থাকতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যত্নশীল হওয়ার অনুরোধ করেন। অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালন পালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। তাঁরা নারীর মর্যাদা, সম্মান এবং দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তাঁরা বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ কবির উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবকসহ প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
