স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা মঞ্চে গতকাল সন্ধ্যায় আলোচনায় অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ানবৃন্দ। তারা তাদের বক্তব্যে বলেন দিন দিন পাঠকের সংখ্যা কমে আসছে। সকল প্রতিষ্ঠানে বই পড়ার জন্য নিয়ম বেঁধে দেওয়া দরকার এবং সেটি বাধ্যতামুলক করা দরকার। বই পড়ার প্রতিযোগিতার আয়োজন করা দরকার। শিক্ষার্থীদের রুটিনের মাঝে এটা থাকা জরুরী। তাদেরকে অভ্যাসে পরিনত করতে হবে। আমরা বইয়ের পাঠকদের খাদেম হিসেবে কাজ করি। যারা বই পড়ে ও লাইব্রেরীতে যাতায়াত করে তারাই আমাদের পরম বন্ধু ও কাছের মানুষ। আমরা বইকে ভালোবাসি আর যারা বই পড়ে তাদেরকে ভালোবাসি। আলোচনা করেন শহিদুল হক মানিক, মনস্রু রহমান, সুলভ হোসেন, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান মোল্লা, আহসানুল আলম বকুল, এনামুল হক, এম এন রাজু মিয়া ও সাকিবুল ইসলাম। আলোচনা সভার শুরুতে বইমেলা উদযাপন পরিষদের সদস্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক প্রলয় চাকীর মা তৃপ্তি চাকীর জীবনাবসানে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এ্যাড. মোশফেকা জাহান কনিকা। বিকালে সূচনা সঙ্গীত একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আফরোজা সুলতানা ঝড়ার পরিচালনায় নববেশ নৃত্যাঙ্গনের শিল্পীরা নৃত্য পরিবেশন করে। মমতাজ উদ্দিন আহমেদের রচিত ও আবুল কাশেম নির্দেশিত নাটক মঞ্চস্থ করে পাবনা থিয়েটারের নাট্যকর্মীরা। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানন পরিবেশন করেন চাটমোহর সাংস্কৃতিক একাডেমির শিল্পীবৃন্দ। মাসব্যাপী বইমেলার আয়োজক প্রতিষ্ঠান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সকলকে বইমেলাতে আমন্ত্রণ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
