মেধা মননে সুন্দর আগামী এই প্রতিপাদ্য সামনে রেখে সদর উপজেলায় শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা (ওসাকা) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌর্থ অর্থায়নে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী মিনি ম্যারাথন ও কৈশোর স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুল ইসলাম। দিনভর অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১১টি স্টল অংশগ্রহণ করে। বিভিন্ন ক্লাবের সদস্যরা স্টলগুলোতে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা, পোস্টার, দেয়ালিকা, সবজি, ফলমূল ও হাতের বিভিন্ন কাজ প্রদর্শন করে। এছাড়াও মিনি ম্যারাথনে বিভিন্ন ক্লাবের ৬০জন কিশোর ও ৪০জন কিশোরী অংশগ্রহণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
