সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ আবাদে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে উঠতে শুরু করেছে মৌসুমী নতুন পেঁয়াজ। বর্তমানে হাটবাজারে পেঁয়াজের বাজারও বেশ ভাল। ফলে কৃষকের মুখে হাসি দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে মৌসুমী পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৩‘শ ৫০হেক্টর জমিতে। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১‘শ হেক্টর বেশি জমিতে। ইতিমধ্যে উঁচু জমিতে আবাদ করা ওই পেঁয়াজ উপজেলার হাট-বাজারে উঠতে শুরু করেছে। আগামী ১০/১৫দিনের মধ্যে পুরোদমে পেঁয়াজ উঠা শুরু হবে। উপজেলার খয়রান গ্রামের কৃষক ময়েন উদ্দিন বলেন আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর উপজেলার সর্বত্র মৌসুমী পেঁয়াজ ভাল হয়েছে। তাছাড়া বর্তমানে হাট-বাজারে পেঁয়াজের বাজারও বেশ ভাল। উপজেলার মথুরাপুর গ্রামের আদর্শ কৃষক আব্দুল কাদের বলেন সার, বীজ এবং শ্রমিকসহ প্রতিমণ পেঁয়াজের উৎপাদন খরচ হয় ১২/১৩০০ টাকা। বর্তমানে হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০০০ হাজার থেকে ৩৫০০টাকা দরে। এ হিসাবে কৃষকের প্রতিমণ পেঁয়াজে ২০০০হাজার টাকারও বেশি লাভ হচ্ছে। ফলে পেঁয়াজের বর্তমান এ বাজারে কৃষকের মুখে হাসি দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন আগামী ১০/১৫দিনের মধ্যে পুরোদমে মৌসুমী পেঁয়াজ উঠা শুরু হবে। আর এ সময় বাজারও কিছুটা হলেও কমে যাবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
