মাসুদ রানা : আটঘরিয়ার শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন গালিবুর রহমান শরীফ এমপি। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম কামাল, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন খান, থানার অফিসার ইনচাজ হাদিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গফুর মিয়া। ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়াারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় ৫৬ টি ইভেন্টে প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ক্রীড়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মনসুর আলী, আব্দুর রাজ্জাক, মিনুয়ারা খাতুন, গাফফার জামান, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, জাকিয়া খাতুন, মিলন আহমেদ, শফিকুল ইসলাম। ধারা বর্ণনা দেন আসাব উদ দৌলা, তোজাম্মেল হক শেখ, আব্দুল্লাহ আল-হোসাইন ও শামীম আহমেদ। স্থানীয় সূধীজন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
