স্টাফ রিপোর্টারর : পূর্ব বিরোধের জেরে আবুল কাশেম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। রোববার বিকেলে পৌর এলাকার শালগাড়িয়ার তালবাগান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম তালবাগান এলাকার আবুল হোসেনের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, সম্প্রতি ওই এলাকায় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আবুল কাসেমের সাথে একই এলাকার সামির হোসেনসহ কিছু যুবকের বিরোধ চলছিল। রোববার আবুল কাশেম তার বাড়ি থেকে সামির হোসেনের বাড়ির দিকে গেলে সামিরের বাবা লাড্ডু সুলতান সেটা দেখতে পান। পরে তিনি বাড়ি থেকে ধারালো চাকু এনে আবুল কাশেমকে আঘাত করতে থাকেন। এসময় সামির ও তার বাবার নেতৃত্বে আরও ৭-৮ জন যুবক সেখানে উপস্থিত হয়ে তারাও এলোপাথারি ছুরিকাঘাত করতে শুরু করেন। এক পর্যায়ে আবুল কাশেমের নিথর দেহ মাটিতে পড়ে গেলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা৷ পরে স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
