স্টাফ রিপোর্টার : মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহাদৎ হোসেন (৪৩) কে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম অধিনায়ক দিক নির্দেশনায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় সদর কোম্পানি, র্যাব-১২ ও র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত রোববার রাতে ঢাকা জেলার সাভার মডেল থানার কর্ণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শাহাদাৎ –সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মধুপুর গ্রামের মৃত কাইয়ুম মোল্লার ছেলে। র্যাব জানায়, ২০১০ সালের ৪ আগষ্ট ভোমরা স্থলবন্দর হতে ট্রাক চালক জয়নাল হোসেন (৪০) ও হেলপার রুবেল ওরফে রাসেল (২৮) পাথর বোঝাই ট্রাক নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করেন। পরবর্তীতে ৬ আগস্ট উক্ত পাথর বোঝাই ট্রাকটি ঢাকা জেলার ধামরাই থানাধীন শ্রীরামপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৭ আগস্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা হতে উক্ত ট্রাকের চালক এবং হেলপার এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহত ট্রাক চালকের ছোট ভাই বাদী হয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৬, তারিখ- ০৭-০৮-২০১০ খ্রি. ধারাঃ-৩০২/২০১/৩৪ পেনাল কোড। মামলার তদন্ত শেষে ধৃত আসামির বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ৯ অক্টোবর ২০২৩ তারিখ আসামিকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদন্ডে দন্ডিতসহ আরও ৩০ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন। হত্যাকান্ডের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং সাভার থানার কর্ণপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতে থাকে। পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
