স্টাফ রিপোর্টার : বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রসহ ৫ যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে রোববার রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাবনা পৌর এলাকার দিলালপুর কফিলউদ্দিন পাড়ার ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়াা শাপলা প্লস্টিক গলি এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০), মো. মোয়াাজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪)। রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিদেশি রিভালবার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল, দুইটা টিপ চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গেফতারকৃতদের অধিকাংশ একাধিক মামলার আসামি। তারা শহরে প্রায়ই বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘটিত করে থাকে। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন কর্ াহয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
