স্টাফ রিপোর্টার : আই ফোন ছিনতাইয়ের অভিযোগে রাকিবুল ইসলাম রাকিব ও আকরাম হোসেন নামের দুই যুবককে গ্রেফতার করেছে বেড়া থানা পুলিশ। রোববার রাতে বেড়া পৌর এলাকার বনগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মাঝে রাকিব বেড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছেলে ও আকরাম বেড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়া বাজারের ব্যবসায়ী অখিল চন্দ্র হালদারের ছেলে জীবন গত শনিবার (বিকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে রাকিবুল ইসলাম রাকিব ও আকরাম একটি মোটর সাইকেলে এসে তার পথরোধ করে। এসময় তারা একটি ধারালো ছুৃরি বের করে জীবনের গলায় ধরে তার পকেটে থাকা আইফোন প্রোম্যাক্স ১৪ তাদের দিয়ে দিতে বলে। এক পর্যায়ে পকেট থেকে জোরপূর্বক ফোনটি বের করে নিয়ে দ্রুত বেগে চলে যায়। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় হতভম্ব হয়ে জীবন চিৎকার দিলে তার মা অলকা হালদার ও কাকী রীতা হালদার ছুটে এসে ছিনতাইয়ের ঘটনা প্রত্যক্ষ করেন। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি জীবন বাদী হয়ে রাকিব ও আকরামকে আসামী করে বেড়া থানায় একটি মামলা দায়ের করেন। ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে রাকিব ও আকরামকে গ্রেফতার করে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবনের দায়ের করা ছিনতাই মামলায় রাকিব ও আকরামকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
