সুজানগর প্রতিনিধি : গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিভিন্ন মামলায় কারা মুক্ত হওয়া সুজানগর এবং বেড়া নউপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে পাবনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ^াসের সভাপতিত্বে মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের সভা কক্ষে আয়োজিত সংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। এতে আরো বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হাজারী লুৎফুন্নাহার, সুজানগর উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান মাস্টার, ডা. আব্দুস সালাম, বেড়া উপজেলা বিএনপি নেতা শামসুর রহমান শমেজ, লুৎফর রহমান, সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, বেড়া উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক ফকির, সদস্য সচিব সানোয়ার সরকার, সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর বিশ^াস, বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম শরীফ ও সদস্য সচিব মেহেদী মান্নান। এর আগে কারা মুক্ত নেতাকর্মীদের পুষ্পমাল্য দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজানগর উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
