এফএনএস বিনোদন: নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে নিয়মিত আলোচনায় থাকেন কঙ্গনা। এবার বেশ বড় অভিযোগ আনলেন অভিনেত্রী। বললেন, বলিউডের বেশ কয়েকজন বড় তারকার ডার্ক ওয়েবে আনাগোনা আছে। অনেক বলিউড তারকাই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন গোপনে, এমনটাই দাবী করলেন অভিনেত্রী। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নতুন নিয়ম অনুযায়ী কেউ ফোন করলে সেই ব্যক্তির নাম-পরিচয় সব দেখাবে। আর সেই তথ্য শেয়ার করেই কঙ্গনার মন্তব্য, ‘দারুণ ব্যাপার! এবার কেন্দ্রের উচিত ডার্ক ওয়েবের বিরুদ্ধে পদক্ষেপ করা।কঙ্গনা বলেন, ‘অনেক জনপ্রিয় বলিউড তারকা এই ডার্ক ওয়েবের সঙ্গে যুক্ত। এর মাধ্যমে অবৈধ দেনদেন চালাচ্ছেন তারা। শুধু তাই নয়, মেইল, হোয়াটসঅ্যাপ এসবও হ্যাক করা হচ্ছে। এই ডার্ক ওয়েবের রহস্য উদঘাটন করতে পারলে বহু বড় তারকার নাম বের হয়ে আসবে ঝুলি থেকে।’ ২০২০ সালে বলিউডের একাংশের বিরুদ্ধে মাদক সেবন করার অভিযোগ তুলেছিলেন তিনি। যা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ভারত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
