স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা মঞ্চে গতকাল সন্ধ্যায় আলোচনায় অংশ নেন খেলোয়াড়বৃন্দ। তারা বলেন, পাবনার ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ছিলো। আজকে দিন দিন কমে যাচ্ছে খেলার মাঠ। শুধু তাই নয় পৃষ্টপোষকতার প্রচজন্ড অভাবে কমে যাচ্ছে খেলাধুলার আয়োজন। এখানকার ক্রিকেট টিম ছিলো অনেকগুলো, ফুটবল খেলার দলও ছিলো সবই নামকরা, কিন্তু দিন দিন কমছে আয়োজন, দলগুলোর গতি কমছে, ফলে ভালো খেলোয়াড় সৃষ্টি হচ্ছে না। যদিও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাডমিন্টন খেলোয়াড়রা বেশ সুনাম কুড়াচ্ছে। ভলিবল ও সাঁতারে সাফল্যের ধারা রয়েছে, স্পেশাল অলিম্পিকে ভালো করেছে পাবনা। খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব তবে তা একদমই সাধন হিসেবে নিতে হবে। সকলে যার যার পরিসর থেকে চেষ্টা করা হচ্ছে যাতে পাবনার ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ধরে রাখা যায়। ছেলে মেয়েদের মাঠমূখী করে ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান খেলোয়াড়রা। তারা বলেন সামাজিক অবক্ষয় ও মাদক থেকে আপনার সন্তানকে রক্ষা করতে খেলার মাঠে নিয়ে যান, মাটির গন্ধ দিন তাকে, দেখবেন সে অনেক ভালো আছে। আলোচনায় অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার ভলিবল কোচ রিসালত আলী রাসুৃ, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া ভলিবল খেলোয়াড় মুর্শিদা খাতুন বীথি, সাবেক জাতীয় দলের খেলোয়াড় সমসের আলম, জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কোচ খুরশিদ আলম, সাঁতারের কোচ রায়হান হোসেন জিতু, বাফুফে অনুমোদিত ফুটবল কোচ কবিরুজ্জামান, সূর্য্যতরুন ক্লাবের রাজিবুর রহমার রিন্টু ও ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির সদস্য আম্পায়ার দীপঙ্কর সরকার জিতু। আলোচনা সভা পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এ্যাড. মোশফেকা জাহান কনিকা। রাতে ফরিদপুরের ধানুয়াঘাটার একতারা বাউল দল শ্রোতামুগ্ধ বাউল গানের আসর পরিবেশন করেন। ঈশ^রদীর সতীর্থ থিয়েটারের শিল্পীরা মঞ্চস্থ করে নাটচক মানিক জোড়। স্বনামেখ্যাত নাট্যকার সুলতান মোহাম্মদ রাজ্জাকের রচিত নাটকটির নির্দেশনা করেন মোয়াজ্জেম হোসেন মিন্টু ও শরিফুল ইসলাম। এছাড়াও মুনতাকিম ইব্রাহিম তন্ময়ের পরিচালনায় নৃত্যানুষ্ঠান পরিবেশন করে গন্তব্যের শিল্পীরা। ছুটির দিন থাকায় বইমেলা চত্বরে মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বিকালের সাংস্কৃতিক পর্বের সমন্বয়কারী ছিলেন প্রলয় চাকি ও বিপ্লব ভৌমিক। মাসব্যাপী বইমেলার আয়োজক প্রতিষ্ঠান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সকলকে বইমেলাতে আমন্ত্রণ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
