মাসুদ রানা : আটঘরিয়া উপজেলার ত্বাহা ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়। মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলামে ও একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার। অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য দেন মাদরাসার সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ইসমাইল সরদার, ক্রীড়া ও শরীর চর্চা শিক্ষক শামসুল আলম মঞ্জু প্রমূখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদরাসার অধ্যক্ষ গোলাম ইয়াছিন। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা। সঞ্চালনায় ছিলেন অত্র মাদরাসার আরবি প্রভাষক নজরুল ইসলাম। প্রতিযোগিতায় মোট ৬১টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
