স্টাফ রিপোর্টার : আফা ইনষ্টিটিউটের উদ্যোগে বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ করা হয় নাটক শাস্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প অবলম্বনে ও বীরু মুখোপাধ্যায়ের নাট্য রূপায়নে এ নাটকটির পরিচালনা করেন আশরাফ হোসেন রবি ও মো. আব্দুল লতিফ। বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় রাঁধুনী নিবেদিত এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্টপোষকতায় নাটকটি মঞ্চস্থ করা হয়। এর সমন্বয়কারী ছিলেন অ্যাড. আব্দুল হান্নান শেলী। আফার প্রতিষ্ঠাতা পরিচালক জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক মরহুমা নাসিমা আশরাফের প্রতি নাটকটি উৎসর্গ করা হয় এবং নাটকটি শুরুর আগে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। নাটকটিতে অভিনয় করেন আশরাফ হোসেন রবি, ফরহাদ আব্বাস বাবুল, মো. আব্দুল লতিফ, চুমকী, তানহা, আলী আহসান বক্তার, মিঠু, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হক সাব্বির, আজাদ হোসেন, মিজানুর রহমান মিজান, আশিকুল আলম তমাল, অনুজা সাহা এ্যানী, স্বপন চন্দ্র দেবনাথ, ইদ্রিস আলী, উত্তম চন্দ্র দাস, শাহিন সাদিক। আলোক নির্দেশনায় ছিলেন আজমল হোসেন কলি, মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন সাহেরা আক্তার উর্মি, সুমাইয়া আক্তার জুঁই। অসংখ্য দর্শক নাটকটি উপভোগ করেন, আফার প্রযোজনাটি দর্শকমুগ্ধতা লাভ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
