স্টাফ রিপোর্টার : উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম নজরুল ইসলামের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাটমোহর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ¦ মো. মকবুল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাবেক উপজেলা যুগ্ন সম্পাদক সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ আলম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক রওশন ও মরহুমের বড় ছেলে সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইসলাম নুর প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন চাটমোহর এনায়েতুল্লাহ্ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ইসাহক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
