শামীম হাসান মিলন : চাটমোহরের অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শুম্ভু নাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ বালুচরে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল। এরপর কোরআন তেলাওয়াত, গীতা পাঠ শেষ জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথিরা। এছাড়া সদ্য প্রয়াত চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম স্মরণে ও তার রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়াানুল হালিম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা পরিষদের প্যানেল চেয়াারম্যান-১ ফিরোজা পারভীন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল প্রমূখ। শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজযীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
