ক্রীড়া প্রতিবেদক : এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশন পাবনা (ঈঅচ) এর সার্বিক ব্যবস্থাপানায় ও মরহুম আসাদ এর পরিবারের পৃষ্ঠপোষকতায় ৩য় আসাদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’২০২৪ এর দিনের ১ম খেলায় পাবনা রাইজিং ষ্টার ৩৫ রানে মোসলেম স্মৃতি সংঘ (বগুড়া) কে পরাজিত করেছে। সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে গতকাল অনুষ্ঠিত ক গ্রুপের নির্ধারিত ২০ ওভারের খেলায় মোসলেম স্মৃতি সংঘ (বগুড়া) টসে জয়লাভ করে প্রথমে পাবনা রাইজিং ষ্টার কে ব্যাট করতে পাঠালে তারা ব্যাট করতে নেমে নির্ধরিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাকিব ৪৩, জ্যোতি ৩৮ অপঃ ও রাসেল ১২ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ১৪ রান। মোসলেম স্মৃতি সংঘ ( বগুড়া) এর পক্ষে মিঠুন ১২ রানে ৫ টি এবং মারুফ, রাজা ও রকি ১টি করে উইকেট লাভ করে। জবাবে মোসলেম স্মৃতি সংঘ (বগুড়া) ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আহাদ ৪৮, এত্রাত ১৬ ও এলমান ১৩ রান সংগ্রহ করে। পাবনা রাইজিং ষ্টার এর পক্ষে শামীম ১৮ রানে ৪ টি, হাসানুর ১৫ রানে ৩ টি , রিজন ১৪ রানে ২ টি ও প্রীতম ১৭ রানে ১ টি উইকেট লাভ করে। পাবনা রাইজিং ষ্টার এর জ্যোতি ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন দেলোয়ার হোসেন ও শফিকুল ইসলাম, স্কোরার রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড মোঃ তৌসিফ। প্রতিযোগিতায় পাবনা স্পোর্টস একাডেমীর উপর্যুপরি ২য় জয় এবং কুঠিপাড়া ইয়াং বয়েজ ক্লাব এর ২ খেলায় প্রথম পরাজয়। দিনের ২য় খেলায় তুফান স্মৃতি সংঘ ৫ উইকেটে একক সংঘ কে পরাজিত করেছে। এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ঘ গ্রুপের নির্ধারিত ২০ ওভারের খেলায় একক সংঘ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিশান ৩৯ ও মিঠু ২৩ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ২২ রান। তুফান স্মৃতি সংঘ এর পক্ষে শাকিল ২২ রানে ৩ টি , মৌন ১৬ রানে ২ টি এবং রিমন, অনিক ও রানা ১ টি করে উইকেট লাভ করে। জবাবে তুফান স্মৃতি সংঘ ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মৌন ২৯, রিমন ২৮ অপঃ, অনিক ২৪ অপঃ ও সিয়াম ১১ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ২৪ রান।। একক সংঘ এর আশিকুল ১৪ রানে ২ টি এবং সুহাষ, সজল ও সজীব ১ টি করে উইকেট লাভ করে। তুফান স্মৃতি সংঘ এর মৌন ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সঞ্জয় কুমার সাহা ও মোঃ আসাদুর রহমান জনি, স্কোরার রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড মোঃ তৌসিফ। আজকের খেলা ঃ ১ম খেলা ঃ সকাল ৯ টা ১৫ মিনিট ঃ ত্রি-রত্ন ক্লাব বনাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয়। ২য় খেলা ঃ দুপুর ২টা রুপম মেমোরিয়াল ক্লাব বনাম সূর্যতরুণ ক্লাব।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
