স্টাফ রিপোর্টার : প্রাণি সম্পদক ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ ফেব্রুয়ারী থেকে ১১ মার্চ পর্যন্ত ২১ দিন ব্যাপী সারাদেশের ন্যায় ফরিদপুরেও হাউজহোল্ড লাইভস্টক সার্ভে-২০২৪ শুরু হয়েছে। ফরিদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কোয়েল, তিনির ইত্যাদিসহ গবাদি পশু-পাখির তথ্য সংগ্রহ করবে বলে উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডা: গোপেশ চন্দ্র সরকার জানান। হাউজহোল্ড লাইভস্টক সার্ভের উদ্দেশ্য টিকা ও খাদ্যের সঠিক চাহিদা, খামারিদের অর্থনৈতিক উন্নয়নে ডাটাবেজ তৈরী, খামার উন্নয়নে দ্রুত তথ্য প্রদান ও তদপ্রয়োজনে ব্যবস্থা গ্রহণ, প্রাকৃতিক দুর্যোগ বা আপদকালীন সময়ের ক্ষতি সম্পর্কে সরকারকে ধারণা প্রদান, জাতীয় অর্থনীতিতে গবাদিপশু পাখির অবদানের সঠিক তথ্য নিরুপন করা ইত্যাদি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
