নিজস্ব প্রতিনিধি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার রাতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সংগঠনের জেলা সভাপতি কামরুজ্জামান রকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমা খান, উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট আরেফা খানম শেফালী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আইরিন কিবরিয়া কেকাসহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
