স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলার প্রায় প্রতিটি ষ্টলে রয়েছে কবি আজিজা পারভীনের কাব্যগ্রন্থ তবুও কিছু কথা থাক হৃদয় জুড়ে। দৃষ্টিনন্দন প্রচ্ছদে ৬০ টি কবিতা সম্বলিত এই কবিতার বইটি প্রকাশ করেছে জেলার অন্যতম প্রকাশনী সংস্থা মহীয়সী প্রকাশ। আর প্রচ্ছদ করেছেন মিজান স্বপন। কবি বইটি উৎসর্গ করেছেন তার প্রিয়মুখ জীবনসঙ্গী মকবুল হোসেন বাচ্চুকে। উৎসর্গে তিনি লেখেছেন, যার সাথে আমার সুখে দুখে আজীবনের পথচলা, যার নীরব ভালোবাসায় আজকের এই আমি সেই জীবনসঙ্গী মকবুল হোসেন বাচ্চুকে। প্রকাশনাটির গ্রন্থস্বত্ত হলো মেহজাবিন হোসেন তিথি ও তাসফিয়া হোসেন সামাহা। বইটির পরিবেশক হলো ঢাকা মালিবাগের সাহিত্য দেশ আর মুদ্রণ করা হয়েছে ঢাকার শিল্পনীল এ্যাড থেকে। কবি আজিজা পারভীন পাবনা সদরের পৌর এলাকার শিবরামপুর মহল্লার আফজাল হোসেন ও কবি রিজিয়া বেগম বুলুর মেয়ে। শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে পড়ালেখা করেছেন এডওয়ার্ড কলেজে। এডওয়ার্ড কলেজ থেকে তিনি ইতিহাস বিভাগ থেকে মাষ্টার্স সম্পন্ন করেছেন। ছোটোবেলা থেকেই লেখালেখির প্রতি দুর্বলত ছিলো তার। নিজের জীবনের পড়ালেখা ও পারিবারিক নানান ব্যস্ততায় লেখা থেকে দুরে ছিলেন। পরবর্তিতে সাহিত্যপ্রেমী মায়ের অনুপ্রেরণায় ২০১৭ সাল থেকে আবারো লেখার জগতে ও সাংস্কৃতিক পরিমন্ডলে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। বেশ কিছু পত্রিকা ও বইতে তার কবিতা স্থান পেয়েছে ও পাঠকপ্রিয়তা অর্জণ করেছে। তবুও কিছু কথা থাক হৃদয় জুড়ে এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। তার কবিতায় মানব জীবনের মন, ভালোবাসার অনুভব, মানবিক মূল্যবোধ ফুটে উঠেছে। বইমেলাতে অনেকেই তার বই সংগ্রহ করছেন, মহীয়সীর ষ্টলে মাঝে মাঝে কবি আজিজা উপস্থিত থেকে পাঠকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন ও অটোগ্রাফ দিয়ে বইটি তুলে দিচ্ছেন পাঠকের হাতে। প্রকাশক রেহানা সুলতানা শিল্পী বলেন, এই কবিতার বইটি পাঠক সংগ্রহ করছেন, প্রতিদিনই মোটামুটি বিক্রি হচ্ছে আজিজা পারভীনের এই বইটি। পাঠকের কাছে ভালো লেগেছে তার লেখা বলে জানিয়েছেন অনেকে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
