স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা মঞ্চে গতকাল সন্ধ্যায় আলোচনায় অংশ নেন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বলেন, পাবনা মেডিকেল কলেজের নিজস্ব হাসপাতাল নেই, নেই পরিবহন ব্যবস্থা যা নানাবিধ সমস্যার সৃষ্টি করছে। এখানে মেস ভাড়া অনেক বেশি যা কষ্টকর। আলোচনা করেন পাবিপ্রবির নাজমুস সাকিব সিজান, ধ্রুব ব্যাপারী, নিশাত তাসনিম, তামান্না তনু, তামান্না খাতুন, ওহিদুল ইসলাম, মারুফা তৃষা, বিশ^জিৎ কুমার পাল, আব্দুল্লাহ আল নূর, জুবাইর আজম সিয়াম, উৎসব কুমার দাস, মোবাশি^রা গালিব তন্মি, স্মরণিকা ইসলাম জঁই, পাবনা মেডিকেল কলেজের ডা. মাহফুজা মুনির পুর্ণা, ডা. মেহেরনাজ নিঝুম, নাজমুল হুদা, অভিতোষ চক্রবর্তী, বারহম হাসান রক্তিম, তাসনভা জেবিন। সভা পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এড. মোশফেকা জাহান কনিকা। রাতে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন ললিত কলা কেন্দ্র ইফার শিল্পীরা। বিকালে সঙ্গীত নৃত্য পরিবেশন করেন আদর্শ বালিকা বিদ্যালরে শিক্ষার্থীরা। এছাড়া নৃত্য পরিবেশন করেন আফার শিল্পীরা। কবিতা আবৃত্তি করে ইচ্ছে ঘড়ি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। বিকালের সাংস্কৃতিক পর্বের সার্বিক তত্বাবধায়ন করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক প্রলয় চাকী ও সাংস্কৃতিক কর্মী বিপ্লব ভৌমিক। অসংখ্য দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মাসব্যাপী বইমেলার আয়োজক প্রতিষ্ঠান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সকলকে বইমেলাতে আমন্ত্রণ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
