স্টাফ রিপোর্টার : সি ফাউন্ড দ্যা লিটিল গার্লস ক্যাট নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছে পাবনার মেধাবী শিশু অঙ্কিতা দত্ত। সে বিশিষ্ট চিত্র ও ভাস্কর্য্য শিল্পী বিপ্লব দত্ত ও সঙ্গীত শিল্পী পুনম চাকীর মেয়ে। ঢাকার ওয়াই ডাব্লিউ সি এ তে পড়ালেখা করা অঙ্কিতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও আওয়ামী শিল্পী গোষ্ঠী পাবনা জেলা শাখার সভাপতি, সপ্তসুরের প্রধান উপদেষ্টা প্রলয় চাকীর নাতনি। বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শণ করা হবে। এতে আরো অভিনয় করেছেন ঢাকার শিল্পী মিতা মনি। এটির স্ক্রিপ্ট এন্ড ডিরেকটর হলেন মাহমুদুল হাসান, সিনেমাটোগ্রাফিতে আছেন কিশোর মাহমুদ, সাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ডে রয়েছেন সানী চাকি, এডিটে কাজ করেছেন সৈকত খন্দকার, এ্যাসিটেন্ট ডিরেক্টর হলেন প্রত্যয় দত্ত বর্ন এবং প্রডিউসার হলেন নাজমুন নাহার। যে কোনো শিশুর কাছে চলচ্চিত্রটি ভালো লাগবে ও এটি থেকে শিশুদের জন্য শিক্ষামুলক অনেক বিষয়কে সম্পৃক্ত করা হয়েছে। মেধাবী শিশু অঙ্কিতা সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
